সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এফএনএস : নানা রকম বিতর্কিত মন্তব্যের জেরে ‘বলিউড কুইন’খ্যাত কঙ্গনা রানাউত এখন ‘কন্ট্রোভার্সি কুইন’ বলে বেশি সমাদৃত। সোশ্যাল মিডিয়াতেও পড়েছেন নিষেধাজ্ঞার মুখে। তবে কাজ পাগল এই তারকা বসে থাকেন না কখনোই। শত কিছুর পরও সিনেমা নিয়ে তিনি ব্যস্ত সর্বদা। ভারতের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ও করবেন কঙ্গনা। এটা বেশ পুরনো খবর। নতুন চমক হলো, সেই ছবিটি নিজেই পরিচালনা করার কথা ভাবছেন তিনি। যদি তাই হয় ‘মণিকর্ণিকা’র পর এটি হবে তার দ্বিতীয় নির্মাণ।

ইন্দিরাকে নিয়ে নির্মিতব্য ছবির নাম ‘ইমার্জেন্সি’। বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন পরিচালক সাই কবীরের সঙ্গে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন। তবে নতুন খবর অনুযায়ী, সাই কবীর নয় বরং কঙ্গনা নিজে থেকেই এই ছবি পরিচালনার দায়িত্বভার কাঁধে নিয়েছেন। এরকমটি কঙ্গনা আগেও ঘটিয়েছেন।

তার প্রযোজনা সংস্থায় তৈরি ‘মণিকর্ণিকা : দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবির শুটিং কিছু এগোতেই পরিচালক কৃশকে সরিয়ে নিজেই দায়িত্ব নিয়েছিলেন ছবি তৈরির। ফের পরিচালকের আসনে বসে কঙ্গনা জানান, ‘পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাটমাপের এক পিরিয়ড ছবি।’

কঙ্গনা আরও জানিয়েছেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দিরা গান্ধীর জীবনের অনেক কিছুই সকলের কাছে অজানা। ‘ইমার্জেন্সি’ সিনেমায় এগুলোকেই তুলে ধরা হবে।’ অভিনেত্রী জয়ললিতা থেকে রাজনীতির আঙিনায় পা রাখা নেত্রী, ‘থালাইভি’ ছবিতে কঙ্গনা ফুটিয়ে তুলেছেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের নানা অজানা কথা। সে ছবি এখন মুক্তির অপেক্ষায়। তবে তার আগেই সামনে এল নতুন খবর।


আরোও অন্যান্য খবর
Paris