সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আবারো সম্পর্কে জড়ালেন মিনিশা

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এফএনএস : বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েন বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বা। কাজ কমে যাওয়ায় হঠাৎ করেই ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান এই নায়িকা। বলিউডে পা রেখে এক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ওই অভিনেতা তার সঙ্গে প্রতারণা করেছিল। টাইমস অব ইন্ডিয়াকে মিনিশা লাম্বা বলেন, ‘এক অভিনেতার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। আমি প্রেম ভাবতাম। পরে বুঝতে পারি সে ফ্লার্ট করছে।

কিন্তু ব্যক্তিত্বের কারণে ফ্লার্ট করাটা হয়তো তার পক্ষে সহজ ছিল। এরপর ইন্ডাস্ট্রির আর কারো সঙ্গে সম্পর্কে জড়ায়নি।’ ইন্ডাস্ট্রির কারো সঙ্গে সম্পর্ক তৈরি হলে, তাতে অনেক প্রলোভন জড়িয়ে থাকে। বিষয়টি উল্লেখ করে মিনিশা বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে সব সময় প্রলোভনের হাতছানি। তবে অনেকে বহু অভিনেতার সঙ্গে ডেটে যান।

তাই আমি এমন কোনো মন্তব্য করতে পারব না, যাতে কারো খারাপ লাগে।’ ২০১৩ সালে রায়ান থামের সঙ্গে এক নাইট ক্লাবে প্রথম দেখা হয় মিনিশার। সেখান থেকেই প্রেম, কিছুদিনের মধ্যেই বিয়ে করেন তারা। গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। কিন্তু গত বছর বিয়ে বিচ্ছেদ হয়েছে তাদের।

সবকিছু পেছনে ফেলে আবারো সম্পর্কে জড়িয়েছেন মিনিশা। গত এক বছর ধরে প্রেম করছেন তিনি। তবে কার সঙ্গে প্রেম করছেন তা গোপন রাখতে চান। এ বিষয়ে মিনিশা বলেন, ‘আমি ভালো মনের একজন মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছি। এ সম্পর্ক নিয়ে আমি অনেক হ্যাপি।’


আরোও অন্যান্য খবর
Paris