সর্বশেষ সংবাদ

এমবিবিএস ভর্তিতে অনিয়ম উপজাতি আসনে ভর্তি তিন মাসের জন্য স্থগিত

Paris
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

এফএনএস : এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিতে সমতলের আটটি উপজাতি আসনের বিপরীতে চার আসনে সাধারণ শিক্ষার্থী ভর্তির ঘটনায় উপজাতি কোটায় ভর্তি কাযক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতি বছর কেন এই অনিয়ম হয় তা জানতে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার হাইকোর্টের একটি ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ। তিনি বলেন, এমবিবিএসে সমতলের উপজাতিদের জন্য সংরক্ষিত আটটি আসনে ভর্তির নজিরবিহীন অনিয়ম নিয়ে রিট করার পরে সেটির শুনানি নিয়ে এই ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে এসব অনিয়মের বিরুদ্ধে রুলও জারি করা হয়েছে।

অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ বলেন, এই আসনগুলোতে ভর্তির অগ্রগতি তালিকাসহ কলেজ কর্তৃপক্ষ শিডিউল অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালককে দফায় দফায় তাৎক্ষণিকভাবে জানাবে। এই আইনজীবী জানান, নিয়ম অনুযায়ী- সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মোট আসনের ২ শতাংশ সংরক্ষিত থাকে। আর তিনটি পার্বত্য জেলার জন্য ১২টি এবং পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য জেলার পশ্চাৎপদ জনগোষ্ঠীর (উপজাতি) জন্য আটটি আসন সংরক্ষিত থাকে।

কিন্তু রিটকারী আইনজীবী দাবি করেন, ওই আটটি আসনের উপজাতির বদলে প্রতি বছর দেশের বিভিন্ন এলাকার উপজাতি নয় এমন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এমনকি চলতি বছরও এরকম চার জনকে ভর্তি করা হয়। তার পরে ওই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।


আরোও অন্যান্য খবর
Paris