৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হট লুকে ধরা দিলেন নন্দিনী

প্রকাশিত: ২২ জুন ২০২১, ৬:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
হট লুকে ধরা দিলেন নন্দিনী
বিজ্ঞাপন

এফএনএস : অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে ‘ভিলেন আন্টি ২’-র ভূমিকায় রোজই টিভির পর্দায় দেখা যায় তাকে। পরনে থাকে গর্জাস ট্রাডিশনাল শাড়ি, গলায় ভাড়ি গয়না, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, চোখে কাজল, আর মাথার খোঁপায় গোলাপ বাঁধা। ‘ভিলেন আন্টি-২’কে এভাবেই দেখতে অভ্যস্ত টেলিপর্দার দর্শক।

তবে এবার একেবারেই ‘হট’ লুকে ধরা দিলেন তিনি। সম্প্রতি, ইনস্টাগ্রামে লাল অফ শোল্ডার পোশাকে হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশানে লেখা, শয়তান আমার কানে নে বলল, তুমি ঝড়কে বাধা দেওয়ার মতো শক্তিশালী নও। আজ আমি শয়তানের কানে ফিসফিস করে বললাম, আমি ঝড়।‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে দেখা যায়, অপুকে কোনওভাবেই বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারেননি ‘ভিলেন আন্টি ২’।

আর সেকারণে তিনি সবসময় তার দিদি অবলার কান ভাঙাতে থাকেন। তার কুটকাচালি আর যৌথ পরিবারের গল্প নিয়েই এগোচ্ছে বাংলা ধারাবাহিকটি। ভিলেন আন্টির ভূমিকায় টেলি দর্শকদের চক্ষুশূল হয়ে উঠেছেন অভিনেত্রী। কিন্তু বাস্তবে নন্দিনী এক্কেবারেই তেমন নন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন