সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাবার সঙ্গে শিশু কালের ছবি শেয়ার করলেন নুহাশ

Paris
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

এফএনএস : দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ চলে গেছেন, তার চলে যাওয়া তৈরি করে গেছে এক বিশাল শূন্যতা যা পূর্ণ হবার নয় হয়তো। ভক্তরা এই নন্দিত লেখককে স্মরণ করেন বটে। কিন্তু বাবা দিবসে হুমায়ূন উঠে এলেন নিজের ছেলের স্মৃতিতে। রোববার ছিল বাবা দিবস। বিশেষ এই দিনে হুমায়ূন আহমেদের সঙ্গে একটি স্মৃতি সামনে এনেছেন তার বড় ছেলে নুহাশ আহমেদ। বাবার সঙ্গে তার শিশুকালের ছবি ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন বাবা দিবসের শুভেচ্ছা।

মা গুলতেকিন আহমেদ নুহাশকে ওই ছবিটি দেন। পুরনো সেই ছবিটি নুহাশ ফেসবুকে দেন। ছবিতে দেখা যায়, কয়েক মাস বয়সি শিশু নুহাশকে কাঁধে করে রোদ পোহাচ্ছেন হুমায়ূন আহমেদ। ছবির নিচে হৃদয়স্পর্শী একটি পোস্টও দিয়েছেন নুহাশ। ক্যাপশনে লিখেছেন ‘আমার বাবা আমাকে রোদে ভিটামিন ডি’র ডোজ দিচ্ছেন।’ তার পরই তিনি ছবি কীভাবে পেলেন তা উল্লেখ করেন।

নুহাশ লেখেন ‘বাবা দিবস তোমার কাছে তিক্ত হতে পারে, যদি তোমার বাবা না থাকে। কিন্তু একজন অসাধারণ মা থাকলে সেই অভাবটা পূরণ হয়ে যায়।’ নুহাশ আহমেদ চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হয়েছেন। ছোট বড় সিনেমা নির্মাণ করছেন। তার নির্মিতব্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’ প্রজেক্ট এবার যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবে।


আরোও অন্যান্য খবর
Paris