২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মসজিদের ইমামকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২০ জুন ২০২১, ৭:২২ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
মসজিদের ইমামকে গুলি করে হত্যা
বিজ্ঞাপন

এফএনএস : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মোহাম্মদ ওমর ফারুক (৪৫) নামের মসজিদের এক ইমামকে বাসা থেকে ডেকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবির। নিহত ফারুক নওমুসলিম ছিলেম। তিনি ত্রিপুরা সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। এরপর কয়েক বছর আগে ইসলাম ধর্মগ্রহণ করে তিনি। তুলাঝিড়িতে অস্থায়ী একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন তিনি।

ওসি তৌহিদ কবির বলেন, ঘটনাস্থল থানা থেকে ১৭ কিলোমিটার দূরে ও দুর্গম পায়ে হাঁটা পথে সেখানে যেতে হবে। সেনাবাহিনীর লংলাই সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আমরাও রওনা দিয়েছি। কী কারণে এ ঘটনা সংগঠিত হয়েছে তা এখনই ধারণা করা যাচ্ছে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন