সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সত্যজিৎ রায়ের ‘বিমলা’ চলে গেলেন

Paris
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১
Rajshai city, Bangladesh

এফএনএস : না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছির ৭১ বছর। ১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দায় অভিনয়ের যাত্রা শুরু স্বাতীলেখার।

সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র ‘ঘরে বাইরে’-র ‘বিমলা’ চরিত্রে অভিনয় করে আজও তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক। সেই থেকে সৌমিত্র ও স্বাতীলেখার জুটিকে পছন্দ করেন অনুরাগীরা। কিন্তু তারপর তাকে আর মঞ্চের বাইরে দেখা যায়নি। দীর্ঘ ৩১ বছর পর ২০১৫ সালে সৌমিত্রর সঙ্গে পর্দায় ফেরেন স্বাতীলেখা।

প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে তাকে বড় পর্দায় দেখা যায়। ‘বেলা শেষে’-তে সৌমিত্র-স্বাতীলেখার রসায়ন দেখে আপ্লুত দর্শকদের জন্য ফের ‘বেলাশুরু’-তে অভিনয় করেন তারা। যদিও সেই ছবি মুক্তির আগেই জুটি ভেঙে চলে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার গেলেন স্বাতীলেখা।


আরোও অন্যান্য খবর
Paris