রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাড়তি লাভ পাওয়া যাবে : অর্থমন্ত্রী

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

এফএনএস : প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাড়তি লাভ পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি এজেন্ডা এবং ক্রয় সংক্রান্ত কমিটির সভায় ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংককে ২০ কোটি ডলার ধার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, আমরা যদি কাউকে ঋণ দেই, সারাদেশের মানুষ সেটা জানতে পারবে। আমরা যেমন নিতে পারি তেমন দিতেও পারি। আমি বলেছিলাম, আমরা যেহেতু ঋণ নিয়েছি, আমরা ঋণ দেব। আমাদের সক্ষমতা যা আছে, তার মধ্যে থেকে আমরা যদি ঋণ দিতে পারি তবে দেবে। এই টাকা দিয়ে যদি বাড়তি কোনো লাভ পাই এবং প্রতিবেশী দেশকে সহযোগিতা করতে পারি, সেটা ভালো।

তিনি আরও বলেন, ঋণ দেয়ার মূল কারণ হলো, তাদের সঙ্গে সম্পর্ক বিল্ডআপ করা এবং যে টাকা ঋণ দিচ্ছি তার চেয়ে ভালো রিটার্ন আমরা পাবো। আমরা যদি কম্পিটিটিভ ভালো রিটার্ন পাই তাহলে কেন ঋণ দেবো না? সরকারি দলের এমপি বলেছেন, সংসদে হ্যাঁ/না ছাড়া বাজেটে তাদের অংশগ্রহণ সীমাবদ্ধ হয়ে গেছে, এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, একজন সরকারি দলের সদস্য সংসদে হ্যাঁ বা না বলেন, সংসদে সবাই হ্যাঁ কিংবা না বলতে পারেন।

কোনো বিল থাকলে তার বিষয়ে হ্যাঁ বা না এর মাধ্যমে মতামত দিতে পারেন। আর যদি কেউ কথা বলতে চান সেই সুযোগও থাকে, সবাই সেই সুযোগ পান। আমি জানি না মাননীয় সদস্যের আপত্তিটা কোথায়। খেলাপি ঋণ বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপির বিষয়ে কীভাবে ওয়ার্কআউট করেছে সেটা আগে দেখে নেই। আমি আজকেই দেখবো, পরবর্তী সভায় এ বিষয়ে প্রশ্ন থাকলে জবাব দিতে পারব।


আরোও অন্যান্য খবর
Paris