৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নুসরাত জাহানকে খোঁচা মারলেন মীর

প্রকাশিত: ১৪ জুন ২০২১, ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
নুসরাত জাহানকে খোঁচা মারলেন মীর
বিজ্ঞাপন

এফএনএস : বেশ কিছুদিন ধরে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের প্রেম-বিয়ে নিয়ে দারুণ সমালোচনা চলছে। বিয়ে নয়, নিখিলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেনÑকয়েকদিন আগে এ কথা জানান নুসরাত। আর তারপর থেকে নেটিজেনদের একাংশ তাকে নিয়ে ট্রল করছেন। আর এই দলে এবার যোগ দিলেন মীরাক্কেল খ্যাত উপস্থাপক মীর আফসার আলী!

শুক্রবার মীর তার ফেসবুকে লিখেনÑ‘ইউরো কাপ ২০২০। আজ ইতালি আর আর একটা দেশের ম্যাচ। যে দেশে কেউ একজন বিয়ে করেছিলেন বা করেননি।’ শুক্রবার মধ্যরাতে ইউরো কাপে মুখোমুখি হয়েছিল ইতালি-তুরস্ক। সেই ম্যাচে ৩-০ গোলে জয় লাভ করে ইতালি। ইউরো কাপের প্রথম ম্যাচ দেখতে দেখতেই মীর এই পোস্টটি করেন।

নাম উল্লেখ না করে নুসরাত জাহানকে এই খোঁচা দিয়েছেন বলে ধারণা নেটিজেনদের। কারণ নুসরাত ও নিখিলের ‘বিয়ে’ হয়েছিল তুরস্কে। গত ৯ জুন নুসরাত এক বিবৃতিতে বলেনÑ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে আমাদের বিয়ের অনুষ্ঠান অবৈধ।

উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। সুতরাং এটা বিয়েই নয়। বিয়ে নয়, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছি। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন