সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ইত্যাদির নাতি ভালো আছেন, মারা গেছেন মোস্তাফিজুর রহমান

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

এফএনএস : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দিয়ে নাতি হিসেবে দেশবাসীর কাছে পরিচিত শওকত আলী তালুকদার। ডাক নাম নিপু। তুমুল জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু সংবাদ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে তার মৃত্যুর খবরের পোস্টে ভরে গেছে। সেসব পোস্টে বলা হচ্ছে ইত্যাদির নাতি চরিত্রে অভিনয় করা ‘মোস্তাফিজুর রহমান’ মারা গেছেন। কিন্তু এটি পুরোপুরি গুজব। মূলত যে মোস্তাফিজুর রহমান মারা গেছে বলে দাবি করা হচ্ছে তিনি ইত্যাদির সেই বিখ্যাত নাতি নন।

তিনিও ছিলেন কৌতুক অভিনেতা। তাকে দেখা গেছে হারুণ কিসিঞ্জার, চিকন আলীদের সঙ্গে অভিনয় করতে। কিছু সিনেমাতেও কাজ করেছেন মোস্তাফিজ। তার বাড়ি জয়পুরহাটে। শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা চিকন আলী। তিনি জানান, ১০ জুন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজ।

তিনি ছিলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের সারা পাড়া গ্রামের সন্তান। এদিকে ইত্যাদির নাতি চরিত্রের নিপু ভালো আছেন। তিনি রাজধানীর উত্তরার বাসিন্দা। তবে জানা গেল, তিনি অনেকদিন ধরেই মানসিক অসুখে ভুগছেন। নিয়মিতই চলছে তার চিকিৎসা।

প্রসঙ্গত, ১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন ‘ইত্যাদির নাতি’খ্যাত শওকত আলী তালুকদার নিপু। প্রয়াত অভিনেতা অমল বোসের সঙ্গে নাতির চরিত্রে অভিনয় করেছিলেন নিপু। অমল বোস মারা যাওয়ার পর শবনম পারভীনের সঙ্গে অভিনয় করছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris