সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

৩০০ বার ব্যর্থ হয়েও সফল অভিনেতা

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

এফএনএস : ‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’Ñভারতের বিশিষ্ট বিজ্ঞানী এবং দেশটির সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের বিখ্যাত উক্তি এটি। যা মানুষের ভাবনায় দারুণ প্রভাব ফেলে। এই উক্তি যেন মনেপ্রাণে ধারণ করেছেন বলিউডের তরুণ অভিনেতা তাহির ভাসিন। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন ভাসিন। তারপর স্বপ্নপূরণের জন্য মরিয়া হয়ে উঠেন। দিনরাত কাজের সুযোগের সন্ধানে লেগে থাকেন। কিন্তু স্বপ্নপূরণে বারবার ব্যর্থ হয়েছেন। তবে হাল ছেড়ে দেননি।

আর সেই গল্প শুনিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যমে। তাহির ভাসিন বলেনÑ‘‘আমি অনেক স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলাম। বাড়িভাড়া পেতে তিন মাস লেগেছিল। আর অভিনয়ের সুযোগ পেতে তো আরো সময় লেগেছিল। সিনেমা, বিজ্ঞাপন মিলিয়ে প্রায় ২৫০ থেকে ৩০০ বার অডিশনে ব্যর্থ হয়েছিলাম। তবে সেই ব্যর্থতা থেকে যা শিখেছিলাম ‘মার্দানি’ সিনেমার অডিশনে উজার করে দিয়েছিলাম।’’ স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন ভাসিন। তারপর নাম লেখান মডেলিংয়ে। ২০১২ সালে ‘কিসমত লাভ পয়সা দিল্লি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ভাসিন।

তবে এতে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান ভাসিন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্দানি’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে মুখ্য অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। রণবীর সিং অভিনীত ‘এইট্টি থ্রি’ সিনেমায় দেখা যাবে তাহিরকে। প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তার জন্য কঠিন পরিশ্রম করে ক্রিকেটের নানা কৌশল রপ্ত করেছেন। ধীরে ধীরে বলিউডে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাচ্ছেন। এই ইন্ডাস্ট্রিতে কাজের স্বপ্ন নিয়ে যারা মুম্বাই যান, তাদের উদ্দেশ্যে তাহিরের বার্তাÑ‘ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। নিজেকে তৈরি করুন। কাজের প্রতি ভালোবাসা থাকলে সুযোগ আসবেই।’


আরোও অন্যান্য খবর
Paris