২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গাঁজা পাতার কেক!

প্রকাশিত: ১১ জুন ২০২১, ৯:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
গাঁজা পাতার কেক!
বিজ্ঞাপন

এফএনএস : রাজধানীতে গাঁজা পাতার নির্যাস থেকে ‘ব্রাউনি’ নামে বিশেষ ধরনের কেক তৈরির অভিযোগে গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্সের কাফিল ওয়ারা রাফিদ, ধানমন্ডির অ্যাডভান্সড প্রফেশনালসের কাজী রিসালাত হোসেন ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সাইফুল ইসলাম সাইফ।

গতকাল বৃহস্পতিবার তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. শাহিনুর রহমান আসামিদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার দেশে প্রথমবারের মতো রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় দেড় কেজি গাঁজার কেক জব্দ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন