সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

এবার রানীর সঙ্গে টলিউডের অনির্বাণ

Paris
Update : সোমবার, ৭ জুন, ২০২১

এফএনএস : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। তার পরবর্তী সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’। শোনা যাচ্ছে, এতে অভিনয় করবেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টলিউড অভিনেতাদের বলিউডে অভিনয়ের বিষয়টি নতুন নয়। যীশু সেনগুপ্ত, পরমব্রত চ্যাটার্জি, টোটা রায় চৌধুরী, পাওলি দামসহ অনেকেই হিন্দি সিনেমায় অভিনয় করেছেন।

এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন অনির্বাণ। সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে অনির্বাণকে এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন অনির্বাণ। চলতি বছর রানী মুখার্জির জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমার ঘোষণা দেওয়া হয়।

এটি পরিচালনা করছেন অসীমা ছিব্বার। এক মায়ের গল্প ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমায় ফুটিয়ে তোলা হবে। দীর্ঘদিন থিয়েটারে কাজ করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন। ‘ঈগলের চোখ’, ‘ধনঞ্জয়’, ‘ঘরে বাইরে আজ’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘ড্রাকুলা স্যার’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘সাইকো’, ধ্রুব ব্যানার্জির ‘গোলন্দাজ’ এবং সৃজিত মুখার্জির একটি সিনেমায় তাকে দেখা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris