রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই রশিতে ২ লাশ উদ্ধার

Paris
Update : রবিবার, ৬ জুন, ২০২১

এফএনএস : পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে প্রেমের সম্পর্কের জেরে চাচাতো ভাই-বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গতকাল শনিবার সকালে মাদারবুনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, একই গ্রামের মো. মজিবর রহমানের ছেলে সোহেল (১৯) ও হাবিব মিয়ার মেয়ে নাসরিন আক্তার (১৩)।

সোহেল সদ্য এসএসসি পাস করেন ও নাসরিন ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো। পটুয়াখালী সদর থানার ওসি আক্তার মোর্শেদ বলেন, নিহত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই-বোন। ধারণা করা হচ্ছে, সকালে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য তাদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে নিহতদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলছি।


আরোও অন্যান্য খবর
Paris