২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হুবহু শাহরুখের মতো দেখতে

প্রকাশিত: ৫ জুন ২০২১, ৭:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
হুবহু শাহরুখের মতো দেখতে
বিজ্ঞাপন

এফএনএস : প্রথম দেখাতে কেউ হয়তো বিশ্বাসই করবেন না তিনি বলিউড সুপারস্টার শাহরুখ খান নন। অবিকল সেই হাসি, সেই লুক, শুধু কিং খানের সেই ডিম্পলটাই নেই। এর বাদে ইব্রাহিম কাদরি যেন হুবহু শাহরুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড রোমান্স কিংয়ের ডুপ্লিকেট আগেও দেখা গেছে। তবে নতুন করে ভাইরাল ইব্রাহিম কাদরি।

কারণ অন্যান্যের তুলনায় এই অভিনেতার সঙ্গে তার চেহারায় বেশি মিল। ইব্রাহিম কাদরি পেশায় অভিনেতা। শাহরুখের মতো দেখতে হওয়ায় এই পেশা বেছে নিয়েছেন তিনি। এ ছাড়া সিনেমায় কখনো শাহরুখের বডি ডাবলের প্রয়োজন হলে ছুটে যান সেটে।

অন্য সময় বিভিন্ন শোয়ে শাহরুখের মতো অভিনয় করে অথবা সংলাপ বলে দর্শকের মনোরঞ্জন করেন। ফটো ও ভিডিও সাইট ইনস্টাগ্রামে ইব্রাহিম কাদরির অ্যাকাউন্ট ঘাঁটলেও চোখে পড়বে শাহরুখ স্টাইলেই গান অথবা ছবি। তার অনুসারীও কম নয়। প্রায় পাঁচ লাখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন