রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বাজেট অর্থায়নে ৭৬২৫২ কোটি টাকা নেওয়া হবে ব্যাংক খাত থেকে

Paris
Update : শুক্রবার, ৪ জুন, ২০২১

এফএনএস : ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় এই বাজেট উপস্থাপন করেন তিনি। এর আগে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বাজেটে অর্থায়নের জন্য ব্যাংকগুলো থেকে ৭৬ হাজার ২৫২ কোটি টাকা নেয়া হবে। যা চলতি অর্থবছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কম। সঞ্চয়পত্র থেকে নেয়া হবে ৩২ হাজার কোটি টাকা আর অন্যান্য খাত থেকে নেয়া হবে ৫ হাজার ১ কোটি টাকা।

এসব ঋণের বিপরীতে সরকারকে সুদ পরিশোধ করতে হবে। এজন্য এবারের বাজেটে সুদ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৭ হাজার ৫৮৯ কোটি টাকা। এর আগে ঘাটতি মেটাতে চলতি ২০২০-২১ অর্থবছরে ব্যাংকখাত থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা, বৈদেশিক উৎস থেকে ঋণ ৭৬ হাজার ৪ কোটি টাকা, বৈদেশিক সহায়তা ৪ হাজার ১৩ কোটি টাকা ও অন্যান্য খাতের সহায়তা ধরা হয়েছিলে ৫ হাজার কোটি টাকা।

এবারের বাজেটে ঘাটতির হার (সরকারের আয় ও ব্যয়ের ব্যবধান) হবে সম্প্রতি বছরগুলোর মধ্যে সর্বোচ্চ যা মোট জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। আর উন্নয়নশীল দেশের বাজেটে ঘাটতি থাকাকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। অবকাঠামো তৈরি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ ও অনুদানের মাধ্যমে আয়-ব্যয়ের মধ্যে থাকা ঘাটতি পূরণ করে থাকে সরকার।


আরোও অন্যান্য খবর
Paris