সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নোবেলের বিরুদ্ধে মামলা করলেন ইথুন বাবু

Paris
Update : বুধবার, ২ জুন, ২০২১

এফএনএস : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। সোমবার নিজে বাদী হয়ে ঢাকা জজকোর্টে এটি দায়ের করেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। বিষয়টি নিয়ে ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এমন কথা আমি কোনোদিন শুনিনি যে কথা নোবেল বলেছেন।

আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে, ছেলে এমবিএ করছে। শ্রোতা ভক্তসহ সারাদেশে আমার অসংখ্য বন্ধু-স্বজন আছেন। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই বাধ্য হয়ে আমি আইনের দ্বারস্থ হলাম।’ এর আগে এই সংগীত পরিচালক রাজধানীর হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে জিডি করেছিলেন।

সম্প্রতি নোবেল তার ফেসবুক পেজ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন। এক স্ট্যাটাসে ইথুন বাবুকে ‘চোর’ বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। তারই ফলশ্রুতিতে গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু।


আরোও অন্যান্য খবর
Paris