সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

তারকাদের সোশ্যাল মিডিয়া থেকে কোটি কোটি টাকা আয়

Paris
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এফএনএস : বর্তমানে তারকাদের আয়ের অন্যতম একটি উৎস সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব মেলালে দেখা যায় তাদের আয়ের অন্যতম একটি অংশ চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্ল্যাটফর্মগুলো থেকে৷ বলিউডের অনেক তারকাই প্রচুর টাকা আয় করেন এসব মাধ্যম থেকে।

তালিকায় আছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো নামি দামি তারকা। জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন দিয়ে শুরু করা যাক৷ ২৬.৭ মিলিয়ন ফলোয়ার থাকা তার ফেসবুক প্রোফাইল থেকে প্রত্যেকটি পোস্টের জন্য ৫০ লক্ষ রুপি নিয়ে থাকেন এই কিংবদন্তি অভিনেতা । এরপরই চলে আসে বলিউড বাদশা শাহরুখ খানের নাম।

কিং খান তার ইনস্টাগ্রমে প্রত্যেকটি বিজ্ঞাপন পোস্টের জন্য ৮০ লক্ষ থেকে ১ কোটি রুপি নিয়ে থাকেন। কিং খানের প্রায় সমপরিমাণ অর্থ ইনস্টাগ্রাম থেকে আয় করেন আলিয়া ভাটও। তবে বলিউড তারকাদের মাঝে সব থেকে বেশি অর্থ পান প্রিয়াঙ্কা। ৬৩.৮ মিলিয়নের বিশাল ফ্যান ফলোয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রতিটি বিজ্ঞাপন পোস্টের জন্য ১.৮০ কোটি থেকে ২ কোটি রুপি নিয়ে থাকেন তিনি।

মূলত হলিউডের সিনেমা করার পর থেকেই প্রিয়াঙ্কার জনপ্রিয়তা পৃথিবী জুড়ে। জাতিসংঘের শান্তি দূত থেকে শুরু করে নানা সামাজিক কার্যক্রমে ব্যস্ত থাকা এই তারকার চাহিদাটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি।


আরোও অন্যান্য খবর
Paris