সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নিরাপত্তা হারালেন তারকারা

Paris
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এফএনএস : চলতি বছরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস ছিলেন টলিউড তারকা প্রার্থীরা। কিন্তু এই দীর্ঘ তালিকা থেকে ভোটে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক হিরণ ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। টলিউড অভিনয়শিল্পী যশ দাশগুপ্ত, পায়েল সরকার, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী, পার্নো মিত্র, রুদ্রনীল ঘোষ বিপুল ভোটে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে। এবার পরাজিত এসব প্রার্থীর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হলো।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এসব তারকা প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা আপাতত তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এ বিষয়ে তাদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। এখন কোনো প্রার্থী যদি মনে করেন, তার নিরাপত্তা প্রয়োজন আছে, তাহলে উপযুক্ত কারণ দেখিয়ে চিঠি লিখতে হবে কেন্দ্রের কাছে। ভোটের আগে প্রত্যেককেই দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা। প্রচারের সময়েও দেখা গেছে, বিজেপির তারকা প্রার্থীদের ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

আর ভোটের ফলাফল প্রকাশ হওয়ার একমাস না যেতেই কেন্দ্রের এই সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছেন। ভবানীপুর আসন থেকে নির্বাচনে হেরে যান অভিনেতা রুদ্রনীল ঘোষ। এ বিষয়ে তিনি বলেনÑ‘আমার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা জিজ্ঞেস করেছেন যে, যদি নিরাপত্তা বহাল রাখতে চাই তাহলে চিঠি লিখে জানাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে। এ ক্ষেত্রে আমি নিজেই আর নিরাপত্তা চাইনি। পার্টির ওপর মহল যা ঠিক করার করবে।’


আরোও অন্যান্য খবর
Paris