রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর ধাক্কায় কাভার্ডভ্যানের নিচে পড়ে মৃত্যু হল স্বামীর!

Paris
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এফএনএস : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামীর মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রাফেল নামে এক চালকের ইজিবাইক যোগে এক দম্পতি শিবুমার্কেট থেকে সাইনবোর্ডে যাওয়ার জন্য রওনা করেন। পথিমধ্যে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ইজিবাইক চালক তাদের গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন। ভুইগড় কড়ইতলা এলাকায় পৌঁছালে স্ত্রী তার স্বামীকে জোরে ধাক্কা দেন।

এ সময় স্বামী লিংক রোডে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তখন দ্রুত নেমে পালিয়ে যান স্ত্রী। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার এবং তার স্ত্রীকে আটকের চেষ্টা চলছে।


আরোও অন্যান্য খবর
Paris