সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

‘বাজিরাও মাস্তানি’ রূপে রাখি

Paris
Update : সোমবার, ৩১ মে, ২০২১

এফএনএস : বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নানা কারণেই খবরে থাকেন তিনি। আবারো আলোচনায় এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে রাখিকে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘দিওয়ানি মাস্তানি’ গানে দীপিকা পাড়ুকোনের মতো সাজে দেখা গেছে। ভিডিওতে তার বিভিন্ন হতাশার কথা সাংবাদিকদের জানিয়েছেন রাখি।

এই অভিনেত্রী জানান, করোনা মহামারির এই সময় বেশ হতাশায় কাটাচ্ছেন তিনি। ভ্যাকসিন পাচ্ছেন না। বিভিন্ন কাজের সুযোগ তৈরি হলেও করোনার কারণে তা ভেস্তে গেছে। এ ছাড়া তার স্বামী রিতেশও তার কাছ থেকে দূরে রয়েছে। তাই মাস্তানি সাজে রাস্তায় নেমে তার বাজিরাও রিতেশকে খুঁজছেন তিনি। রাখিকে বলা হয় বলিউডের ‘ড্রামা কুইন’।

আলোচনায় থাকার জন্য প্রায়ই নানা কাণ্ড করে বসেন। কিছুদিন আগে পিপিই পরে রাস্তায় বেরিয়েছিলেন। এ ছাড়া সম্প্রতি গায়ক মিকা সিংয়ের সঙ্গে ফের বন্ধুত্ব হয়েছে তার। প্রকাশ্যে রাখিকে চুমু খেয়েছিলেন মিকা। সেই থেকে দু’জনের দূরত্ব তৈরি হয়েছিল।

পাশাপাশি বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন রাখি। ২০১৯ সালে রিতেশকে বিয়ের খবর জানান রাখি। যদিও কখনো স্বামীকে প্রকাশ্যে আনেননি তিনি। অনেকেই ধারণা করছেন, বিয়ের বিষয়টিও বানিয়ে বলেছেন এই অভিনেত্রী।


আরোও অন্যান্য খবর
Paris