সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বিয়ের পর চাহিদা কমে গেছে কাজলের

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

এফএনএস : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ক্যারিয়ারে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়ে গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন তারা।

বিয়ের পর চিত্রনায়িকাদের কাজ কমে যায়Ñফিল্ম ইন্ডাস্ট্রিতে এ কথা বহুদিন ধরে প্রচলিত! যদিও দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা আক্কিনেনিসহ অনেক অভিনেত্রীর ক্ষেত্রে তা হয়নি। কিন্তু চলচ্চিত্রে কাজল আগরওয়ালের চাহিদা অনেকটা কমে গেছে।

আর এজন্য নিজের পারিশ্রমিকও কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। ভারতের সংবাদমাধ্যম টলিউড ডটনেট এসব তথ্য জানিয়েছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের পর পারিশ্রমিক কমানোর মতো গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছেন কাজল।

আরো বেশি কাজ পেতে নিজের পারিশ্রমিক কমিয়েছেন তিনি। আগে একটি সিনেমায় যা পারিশ্রমিক নিতেন এখন তার অর্ধেক নেবেন এই অভিনেত্রী। কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মোসাগালু’। তেলেগু ভাষার এ সিনেমা গত ১৯ মার্চ মুক্তি পায়।

তার অভিনীত তামিল ভাষার দুটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এ ছাড়া তার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘আচার্য’, ‘পারভীন সাতাড়ু’, তামিল ভাষার ‘গোস্টি’, ‘ইন্ডিয়ান-২’, ‘প্যারিস প্যারিস’ সিনেমা। কিন্তু করোনার কারণে এখন সব সিনেমার শুটিং বন্ধ রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris