সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শাহরুখের মেয়েকে বিয়ের প্রস্তাব

Paris
Update : শনিবার, ২৯ মে, ২০২১

এফএনএস : বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। গত ২২ মে ২১ বছরে পা দিয়েছেন তিনি। বেশ ঘটা করে হয়ে গেল তার জন্মদিন পালন। বাবা ও মায়ের পাশাপাশি অগুণতি মানুষের শুভেচ্ছায় ভেসেছেন তিনি। তার ভিড়েই এলো বিয়ের প্রস্তাব৷ যা নিয়ে বেশ মজা হচ্ছে সোশাল মিডিয়ায়৷ জন্মদিনে মেয়ে সুহানাকে শুভেচ্ছা জানিয়েছে টুইট করেছিলেন গৌরি খান।

সুহানার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন.. আজ, আগামীকাল এবং সবসময়ের ভালোবাসা।’ সেখানে এক যুবক সুহানাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। গৌরির সেই পোস্টে শোয়াইব নামে একজন লেখেন, ‘গৌরি ম্যাম, সুহানার সাথে আমাকে বিয়ে দিন। আমার মাসিক আয় এক লাখের বেশি।’ এ মন্তব্যটি রীতিমতো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

তবে এ মন্তব্যের কোনো উত্তর দেননি সুহানা। নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়ছেন সুহানা। গেল বছর লকডাউনের আগে মুম্বাই এসেছিলেন তিনি। পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বছরের শেষে আবার নিউ ইয়র্ক উড়াল দিয়েছেন তিনি।

এদিকে গেল কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, শিগগরিই বলিউডের পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার। করণ জোহরের হাত ধরে নাকি সিনেমায় আসবেন তিনি। তবে এখন পর্যন্ত তেমন কোনো আভাস মেলেনি৷ তবে সুহানা অভিনয়ের সাথেই আছেন। নিউ ইয়র্কের একটি থিয়েটারের সাথে সম্পৃক্ত তিনি।


আরোও অন্যান্য খবর
Paris