সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ফের আইসিইউতে অভিনেতা ফারুক

Paris
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

এফএনএস : বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাঝে দুইদিন তাকে কেবিনে হস্তান্তর করা হয়েছিল। আবার তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা ফারুক পাঠান।

তিনি বলেন, মাঝে দুইদিন শুধু কেবিনে রেখে চিকিৎসা করা হয়েছিল। পরে তার জ¦র আসলে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা আমাদের ধৈর্য ধরতে বলেছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। দোয়া ছাড়া আর কিছুই করার নাই।’ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নায়ক ফারুক আট বছর ধরে চিকিৎসাসেবা নিচ্ছেন।

গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ফারুককে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২১ মার্চ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। দেশটিতেই তার রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়েছিল। এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসেও।

ফারুক এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে- সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।


আরোও অন্যান্য খবর
Paris