রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর হাতে যুবক খুন!

Paris
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

এফএনএস : ঢাকার সাভারের আশুলিয়ায় চাকরি দেয়ার নামে বন্ধুর থেকে টাকা নেন তিন বন্ধু। এরপর সে টাকা ফেরত চাইলে বন্ধু আল-আমিনকে (২০) হত্যা করেন তারা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এরআগে গত বুধবার রাতে গাজীপুরের কোনাবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিহত আল-আমিন পাবনা জেলার বেড়া থানার মঞ্জু মিয়ার ছেলে।

গ্রেপ্তাররা হলেন, পাবনার সাথীয়া থানার ধুলাউড়ি গ্রামের মাহাতাব বেপারির ছেলে সোহেল (২২), আবদুর রাজ্জাকের ছেলে আবদুল আলীম (১৭) ও খালেকের ছেলে জিহাদ (১৮)। জানা যায়, নিহত ও অভিযুক্তরা আশুলিয়ার কাঠগড়া এলাকায় শামসুন্নাহারের বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন। তারা একে অপরের বন্ধু।

পুলিশ জানায়, গত ২৩ মে রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় শামসুন্নাহারের বাড়ি থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে আশুলিয়া থানায় মামলা হলে নিহতের সঙ্গে থাকা বন্ধুদের গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের জিজ্ঞাসাবাদে নিহতের পরিচয় পাওয়া যায় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চার বন্ধু একই এলাকার বাসিন্দা। সোহেল নামের এক বন্ধু আল-আমিনের কাছে চাকরি দেয়ার কথা বলে ৯০ হাজার টাকা নেন।

এরপর সোহেল চাকরি দিতে না পারায় আল-আমিন টাকা ফেরত চান ও তাকে অপমান করেন। এতে সোহেল ক্ষিপ্ত হয়ে বাকি তিন বন্ধুসহ আল-আমিনকে হত্যা করে পালিয়ে যান। পরে গত বুধবার রাতে মোবাইল ট্র্যাকিং করে গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার এসআই ফজর আলী বলেন, টাকার জন্য বন্ধুকে হত্যা করে তারা পালিয়ে যান। তথ্য প্রযুক্তির সাহায্যে মোবাইলের অবস্থান জেনে তাদের গ্রেপ্তার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris