সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রথম সিনেমার লুকে ধরা দিলেন মিথিলা

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

এফএনএস : বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। তার প্রথম সিনেমা ‘অমানুষ’ পরিচালনা করছেন অনন্য মামুন। সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। প্রতিবাদী এক নারীর চরিত্রে ‘অমানুষ’-এ অভিনয় করেছেন মিথিলা। মঙ্গলবার এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে তাকে নিয়ে তৈরি একটি পোস্টার। পরিচালক অনন্য মামুন ফেসবুকে পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘অমানুষে একজন যোদ্ধা…। ’

পোস্টারে রিভালবার হাতে পুরোপুরি অ্যাকশন লুকে হাজির হয়েছেন মিথিলা। তার চোখে মুখে দেখা যাচ্ছে, প্রতিশোধের নেশা। এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। ‘অমানুষ’ সিনেমায় একজন ডাকাতের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর মিথিলাকে দেখা যাবে বিদেশফেরত বাংলাদেশি নারীর চরিত্রে। সুন্দর বাংলাদেশের একটি তথ্যচিত্র বানাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা। গত ১ এপ্রিল থেকে মোট ১৬ দিন ঢাকা ও ঢাকার আশপাশে সিনেমাটির শুটিং হয়েছে।

বাকি রয়েছে আরও বেশকিছু দৃশ্যের শুটিং। নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশাবা, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ। এদিকে, জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ‘অমানুষ’ সিনেমার সহকর্মীদের নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে কেক কাটেন মিথিলা। সে সময়কার ছবি ফেসবুকে প্রকাশ করেছেন পরিচালক অনন্য মামুন।


আরোও অন্যান্য খবর
Paris