সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

‘জবা বৌদি’কে বিয়ে করলেন নোবেল?

Paris
Update : বুধবার, ২৬ মে, ২০২১

এফএনএস : স্ত্রী মেহরুবা সালসাবিলের সঙ্গে সমালোচিত নোবেলের ব্যক্তিগত সম্পর্কের জোয়ার-ভাটা থাকলেও, সর্বশেষ আপডেট- তারা দু’জনেই ভালো আছেন। মাঝে ক’মাস আলাদা থাকলেও সাম্প্রতিক বিতর্কের জের ধরে সালসাবিল ঠিকই পাশে দাঁড়িয়েছে স্বামীর। নোবেলকে হাতধরে নিয়ে গেছেন পাবনার মানসিক হাসপাতাল হয়ে শ্বশুরবাড়ি গোপালগঞ্জে। সেই সুবাদে বিতর্ক থেকে নোবেল খানিক উঠে দাঁড়ালেও, ফের বিতর্কের ইস্যু হলেন। তবে এবারের বিতর্কটি ছড়ালো কলকাতা থেকে। কলকাতার প্রধান দৈনিক থেকে ঢাকায় ভেসে এলো তার অন্য ‘বিয়ে’র খবর! ‘সারেগামাপা’ সূত্রে পশ্চিমবঙ্গেও নোবেলের পরিচিতি বেশ। ফলে বিয়ের খবরটি ভাইরাল হতে সময় লাগলো না।

আনন্দবাজার ২৪ মে নোবেলের একটি মালাবদলের ছবি প্রকাশ করে। যে ছবিতে দেখা যায় ‘কে আপন কে পর’ ধারাবাহিকের অভিনেত্রী পল্লবীর মুখ! সিরিজে যার চরিত্রের নাম ‘জবা বৌদি’। আর ছবিতে দেখা গেছে নোবেল-পল্লবী একই মালা গলায় পরে দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল। পোশাকও দু’জনের বর-কনের মতোই। পত্রিকাটি জানায়, এই ছবিটি আরও এক বছর আগের! যা সম্প্রতি খানিক সম্পাদনা করে নেট দুনিয়ায় ছেড়েছেন ভারতের কোনও এক ব্যক্তি। ছবি ছাড়ার সঙ্গেই ভাইরাল। জানা গেছে, গত বছর ৩ ফেব্রুয়ারি নোবেলম্যান তার বোনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন।

ছবিতে দেখা যায় নোবেল ও তার বোন দু’জনে একটিই ফুলের মালা গলায় দাঁড়িয়ে আছেন। সেই ছবিটি সম্পাদনা করে নোবেলের বোনের মুখে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের পল্লবীর মুখ বসিয়ে দেওয়া হলো। তার পর সেই ছবি নেটমাধ্যমে দিয়ে লিখলেন, ‘কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেললো’! মন্তব্য বিভাগে একজন উপহাস করে লেখেন, ‘আহারে শেষ পর্যন্ত মানসিক রোগী সামলানোর দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় জবা বৌদি!’

আবার কেউ লেখেন, ‘বিগত ১০ বছর ধরে জবা বৌদি স্টার জলসায় যা যা কীর্তি দেখিয়েছেন, আরও আগেই ওনার নোবেল পাওয়া উচিত ছিল!’ বলা দরকার, সম্প্রতি ঢাকার নেট দুনিয়ায় ঝড় বয়ে গেছে নোবেলকে ঘিরে। তিনি ধারাবাহিক অসম্মান করেছেন দেশের বেশ ক’জন তারকা শিল্পীকে। এরজন্য তাকে যেতে হয়েছে পুলিশ দফতরে, দিতে হয়েছে মুচলেকা, চাইতে হলো ক্ষমা এবং মুছতে হলো সব পোস্ট। তাই নয়, শিগগিরই আটকাতে পারেন মামলার বেড়াজালেও।


আরোও অন্যান্য খবর
Paris