সর্বশেষ সংবাদ

স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানালো রাবি শিক্ষার্থীরা

Paris
Update : বুধবার, ২৬ মে, ২০২১

রাবি সংবাদদাতা : স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন এর ব্যানারে এ দাবি জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শিক্ষার্থীরা অনালইনে আসক্ত হয়ে পড়ছে। হতাশা কাজ করছে। এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকে দায়ী করেন তারা।
শিক্ষার্থীদের সাথে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি শিক্ষকদেরও।

মানববন্ধনে উপস্থিত আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, সভ্য দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশে দীর্ঘ সময় ধরে শিক্ষা-কার্যক্রম বন্ধ আছে। সরকার চাইলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে শিক্ষা-কার্যক্রম চালু রাখতে পারতেন। সরকার সেটি করেননি। এখন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে। এছাড়া বক্তব্য দেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলিম,অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান। শিক্ষকরা বলেন, শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষরাও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন।

অনেক সময় পারিবারিক পরিমণ্ডলে এর প্রভাব পড়ছে। কখনও কখনও পরিবারের সদস্যদের উপরে আচরণ কঠোর হয়ে যাচ্ছে। অন্যদিকে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়াও সম্ভব হচ্ছেনা। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি কে এ এম সাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জেবা মাকসুরা, শিক্ষার্থী মতিউর পাটোয়ারী, রাবি ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris