সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ফের নোবেলের বিরুদ্ধে জিডি

Paris
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

এফএনএস : বেসরকারি চ্যানেল সময় টিভির পর এবার তরুণ গায়ক ও ইউটিউবার মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু। ‘নোবেলম্যান’ ফেসবুক পেজ থেকে তাকে ‘চোর’ অ্যাখ্যায়িত করে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে উল্লেখ করে রোববার রাত ১০টার দিকে ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ফায়সাল ও ইথুন বাবু দুজনই।

জিডির বিষয়ে ইথুন বাবু বলেন, ‘ভক্ত-শ্রোতাদের কাছে আমার সম্মান নষ্ট করেছেন নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, তিনি জেমস ভাইকে নিয়েও কটু কথা বলেছেন। আপাতত জিডি করলাম। পরবর্তী সময়ে আরও বড় কিছুর মুখোমুখি হতে হবে তাকে।’ নোবেলের কর্মকাণ্ড নিয়ে তিনি আরও বলেন, ‘পুকুরে কিছু পানা হয়, নোবেলও তাই। তা পরিষ্কারও করতে হয়। এটা (নোবেল) পরিষ্কারের দায়িত্ব আমি নিলাম।

আমাকে কেউ থামাতে পারবে না।’ যারা তাকে প্রশ্রয় দিচ্ছেন তাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে জানান তিনি। ইথুন বাবু জানালেন, শিগগিরই মানহানির মামলার প্রস্তুতি নেবেন তিনি। এর আগে এক প্রতিবেদককে ‘বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকি’র অভিযোগে নোবেলের বিরুদ্ধে কলাবাগান থানায় জিডি করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। পরে বিগত সব বিষয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন নোবেল।


আরোও অন্যান্য খবর
Paris