সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড পরিচালনা পর্ষদ’র ৩২তম ভার্চুয়াল সভা

Paris
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ২৪ মে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এবং রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড (রাকাব-এর সাবসিডিয়ারি কোম্পানি)-এর পরিচালনা পর্ষদের ৩২তম সভায় সভাপতিত্ব করেন।

সভায় রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং সদস্য সচিব ও কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে এবং কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ;

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোঃ গোলাম মোস্তফা; মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন এবং মহাব্যবস্থাপক (পরিচালন) মোঃ জয়নুল ইসলাম তাঁদের স্ব স্ব কার্যালয় থেকে উক্ত ভার্চুয়াল সভায় সরাসরি অংশগ্রহণ করেন। সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতিসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris