সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

নেসকো’র বিল পরিশোধ সুবিধা এখন জিপে’তে

Paris
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : জিপে’র মাধ্যমে প্রিপেইড এবং পোস্টপেইড উভয় বিল পরিশোধের সুবিধার্থে গ্রামীণফোন সম্প্রতি গ্রাহকদের জন্য এর মোবাইল ওয়ালেট সেবায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (নেসকো) অন্তর্ভুক্ত করেছে। নেসকো কর্তৃপক্ষের প্রত্যাশা সামনের দিনগুলোতে মোট পাঁচ লাখ প্রিপেইড মিটার স্থাপিত হবে। যেহেতু, বাইরে গিয়ে বিল প্রদানের কাজটি বেশ ঝামেলাদায়ক, তাই জিপে’র মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকরা এখন সহজে বিল পরিশোধের সুবিধা উপভোগ করতে পারবেন।

জিপে ব্যবহার করতে চাইলে গ্রাহকদের অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে জিপে মোবাইল অ্যাপটি ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এছাড়াও, নিবন্ধন করতে গ্রাহকরা যেকোন মোবাইল হ্যান্ডসেট থেকে *৭৭৭# ডায়াল করে সহজেই তাদের ওয়ালেট খুলতে পারবেন। বিল পরিশোধ অথবা রিচার্জের জন্য গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা যেকোন মোবিক্যাশ আউটলেট ব্যবহার করে তাদের ওয়ালেট রিফিল করতে পারবেন।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘চলমান বৈশ্বিক মহামারি উদ্ভূত পরিস্থিতিতে, গ্রামীণফোনের মোবাইল ওয়ালেট সেবা জিপে’র মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে সুবিধাজনক স্থান থেকে ডিজিটাল পদ্ধতিতে নেসকো বিল প্রদান করা সহজ এবং একইসাথে বিচক্ষণ। এই সঙ্কটকালীন সময়ে এমন ডিজিটাল পেমেন্ট সুবিধা গ্রহণ করে সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন।’


আরোও অন্যান্য খবর
Paris