রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতার ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

Paris
Update : সোমবার, ২৪ মে, ২০২১

এফএনএস : কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব বিরোধের জেরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতম্বরবশী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শিপন (৩৫)। তিনি পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। শিপন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। নিহতের স্বজনরা দাবি করেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে শিপনের মরদেহ উদ্ধার করে। গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের নেতৃত্বে মৃত আকবরের ছেলে কবির, কালাইয়ের ছেলে মিজান, বাবলু মাস্টার, ময়েনসহ বেশ কয়েকজন শনিবার রাত আনুমানিক ১১টায় শিপনকে গোদের বাজার এলাকা থেকে ডেকে নিয়ে যায়।

পরে কবিরের বাড়ির সামনে রাস্তার পাশে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়। এ বিষয়ে অভিযুক্ত কবিরের স্ত্রী রহিমা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে মসজিদের জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাত ১২টার দিকে জাফর গ্রুপের এনামুল, এরাশাদসহ অনেকে ছুরি (চাকু) ইট, লাঠি নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ধারালো ছুরির আঘাতে শিপনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris