ভুলে গুলি, টিকটক তারকার মৃত্যু
এফএনএস : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। তিনি ছিলেন টিকটক তারকা। চেয়েছিলেন ভিডিও বানাবেন। কিন্তু ভুলে গুলি চালিয়ে দিয়ে জীবনটাই হারাতে হলো। পাকিস্তানের এ টিকটক তারকার নাম হামিদুল্লাহ। তার বয়স হয়েছিলো ১৯ বছর ৷পুলিশ সূত্রে খবর, যারা ভিডিও করছিলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই বন্ধুরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান হামিদুল্লাহকে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। নেটমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। পুলিশের কাছ থেকে জানা গিয়েছে, ভিডিওতে দেখা গিয়েছে, হামিদুল্লাহ প্রথমে বন্দুকে গুলি ভরছে। তার পর মজা করে আত্মহত্যা করার নাটক করতে গিয়ে গুলি চালিয়ে দেন। সরাসরি মাথায় গুলি লাগায় স্পটেই তার মৃত্যু হয়ে যায়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
