সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ঢাকার সিনেমায় ঋতুপর্ণা-অঙ্কুশ

Paris
Update : শনিবার, ২২ মে, ২০২১

এফএনএস : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একসময় নিয়মিত ঢালিউডের সিনেমায় তাকে দেখা গেছে। বেশ কয়েক বছর বিরতির পর ঋতুপর্ণাকে আবারও ঢাকার সিনেমায় দেখা যাবে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তার বিপরীতে থাকবেন অঙ্কুশ হাজরা। অঙ্কুশ টলিউডের বর্তমান সময়রের জনপ্রিয় নায়ক। শাপলা মিডিয়া প্রযোজিত ‘ছোট মা’ সিনেমায় দুজনকে জুটি বাঁধতে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করবেন জাকির হোসেন রাজু।

তত্ত্বাবধায়নে রয়েছেন অপূর্ব। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিলু। অপূর্ব বলেন, ‘‘ছোট মা’ শুটিংয়ের জন্য প্রস্তুত। ঋতুপর্ণা-অঙ্কুশ দুজনের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। করোনার কারণে শুটিংয়ে যেতে পারছি না। করোনা পরিস্থিতি ভালো হলে ঋতুপর্ণা-অঙ্কুশ ঢাকা আসবেন।’ পরিচালক সূত্রে জানা গেছে সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা।

এতে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে নায়িকার নাম এখনও চূড়ান্ত হয়নি।’ ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৯৭ সালে পরিচালক মনোয়ার হোসেন খোকনের ‘স্বামী কেন আসামী’ দিয়ে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেন তিনি। এদিকে অঙ্কুশ হজরা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এবং ‘রোমিও বনাম জুলিয়েট’-এ অভিনয় করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris