২৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ২২ মে ২০২১, ১:৩৬ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
বিজ্ঞাপন

এফএনএস : করোনা পরিস্থিতির কারণে আগামী ৪ জুন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ/বিএসএসের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা-২০১৯ স্থগিত করা হয়েছে। এ ছাড়া ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএস) পরীক্ষা-২০১৯ শিক্ষাবর্ষে ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরো জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা সংক্রান্ত সরকারি সিদ্ধান্তপ্রাপ্তির পর যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানানো হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন