২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে হত্যা!

প্রকাশিত: ১৭ মে ২০২১, ১০:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে হত্যা!
বিজ্ঞাপন

এফএনএস : গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্বপ্না রায় (৩০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বপ্না ঝালকাঠির মনোরঞ্জন রায়ের মেয়ে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় দুই মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। জিএমপির টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, কয়েক বছর আগে স্বপ্নার বিয়ে হয়।

একপর্যায়ে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। তার দুটি কন্যাসন্তান রয়েছে। টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন মেসে রান্নার কাজ করতেন তিনি। ওই এলাকার এক ব্যক্তি তাকে মাঝে মধ্যে বিয়ের প্রস্তাব দিতেন। এতে তিনি সাড়া দিতেন না। একপর্যায়ে গতকাল রোববার সকালে তিনি রান্নার কাজে যাচ্ছিলেন। এ সময় ওই ব্যক্তি তার পথ গতিরোধ করে এবং তাকে আবারও বিয়ের প্রস্তাব দেয়।

এতে তিনি রাজি না হওয়ায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ওই ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন