সর্বশেষ সংবাদ

২৯ মে পর্যন্ত ছুটি বাড়ল প্রাথমিকেও

Paris
Update : সোমবার, ১৭ মে, ২০২১

এফএনএস : করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী ২৯ মে পর্যন্ত সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের চলমান ছুটি বাড়ানো হয়েছে। গতকাল রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞতিতে একথা জানানো হয়। চলমান ছুটির সময়ে নিজেদের ও অন্যান্যের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে।

শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে, নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।


আরোও অন্যান্য খবর
Paris