৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চীনের ভ্যাকসিন দেশেই উৎপাদন করবে ইনসেপটা

প্রকাশিত: ১৭ মে ২০২১, ৮:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চীনের ভ্যাকসিন দেশেই উৎপাদন করবে ইনসেপটা
বিজ্ঞাপন

এফএনএস : দেশীয় ওষুধ তৈরির প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউটিক্যালসকে চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এ মাসের মধ্যেই ভ্যাকসিন উৎপাদন শুরু করবে কোম্পানিটি। গতকাল রোববার ওষুধ প্রশাসন অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে গতকাল সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবে ওষুধ প্রশাসন অধিদফতর।

এর আগে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, করোনাভাইরাস প্রতিরোধে এরইমধ্যে সরকার বিদেশ থেকে ভ্যাকসিন এনে দেশব্যাপী ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করেছে। পাশাপাশি দেশেই করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেছিলেন, বিভিন্ন উৎস থেকে তিন কোটি ভ্যাকসিন কেনার উদ্যোগ আমরা নিয়েছিলাম। পাশাপাশি দেশেই যেন ভ্যাকসিন উৎপাদন করতে পারি, সে ব্যবস্থাও নিয়েছি। নিজেদের ভ্যাকসিন তৈরিতে আমাদের কয়েক মাস সময় লাগবে। তবে আমরা দেশের সব নাগরিককে টিকার আওতায় নিয়ে আসব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন