মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

গোমস্তাপুরে হনুমানের হামলায় অতিষ্ঠ মানুষ!

Paris
Update : সোমবার, ১৭ মে, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হনুমানের হামলায় ৯ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার সকাল পর্যন্ত রহনপুর পৌর এলাকাও আলিনগর ইউনিয়নের বিলাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন যুবক ও ধানকাটা শ্রমিক সহ কয়েকজন ব্যক্তি রয়েছে। আহতদের ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। আহতদের একজন রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল¬ার আব্দুস সামাদের ছেলে মোরশালিন (১৯)। অপর দুজন আলিনগর গ্রামের টানু ও কাজল।

স্থানীয় ও আহতের স্বজনরা জানায়, সকালে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের হুজরাপুর মহল্লায় একটি হনুমান গাছ থেকে নেমে মুরশালিনকে কামড় দিলে স্থানীয় লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আজ সকালে রহনপুর রেলওয়ের কর্মচারী বাবলু ও ট্রাক চালক বুদ্ধু কে আহত করে।

ধারণা করা হচ্ছে, ভারত থেকে আসা এ হনুমানটি গত কয়েকদিন আগে পাশ্ববর্তী ভোলাহাট উপজেলার এক ইউপি সদস্যসহ মোট ১৮ জনকে আহত করে। তার মধ্যে গুরতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে, গত কয়েকদিন যাবত এলাকায় হনুমানটি বিচরণ করে লোকজনকে আক্রমণ করলেও সংশি¬ষ্ট কেউ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান জানান হনুমানটিকে বিরক্ত না করতে এবং সাধারন মানুষ যেন সাবধানে চলাচল করে সে জন্য স্টেশন বাজার এলাকায় মাইকিং করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান রাজশাহী বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে তারা এসে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। হনুমানটি রহনপুর রেলস্টেশনে অবস্থান করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


আরোও অন্যান্য খবর
Paris