মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

‘ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের মধ্যে পাঁচ জনই সুস্থ আছেন’

Paris
Update : সোমবার, ১৭ মে, ২০২১

এফএনএস : ভারত থেকে আসা করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের নমুনা জিনোম সিকোয়েন্স করে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তাদের মধ্যে ৫ জন সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রোববার স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, জিনোম সিকোয়েন্স করে যে কয়টি পেয়েছিলাম সেটি আমরা ইতোমধ্যে জানিয়েছি। তার মধ্যে ৫ জন একেবারেই সুস্থ আছেন। তাদের কন্টাক্ট ট্রেসিং করেও আর কোনও সংক্রামিত রোগী পাইনি। সর্বশেষ আমরা ভারতীয় ভ্যারিয়েন্ট ৬ জনের নমুনায় পেয়েছি।

ভ্যারিয়েন্ট জানা যায়নি ২ জনের : মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন দুই নারীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা এখনও জানা যায়নি। গতকাল রোববার দুপুরে হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত দুই রোগীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা জানা যায়নি। তবে এ-সংক্রান্ত বিস্তারিত আইইডিসিআর জানাবে। তারাই জিনোম সিকোয়েন্স করছে। এটি সময়ের ব্যাপার।

আমি আজকেও কথা বলেছি, জিনোম সিকোয়েন্স সম্পন্ন হলে তারাই জানিয়ে দেবে।’ রোগী দুজন বাংলাদেশে এসেও আক্রান্ত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ভারত থেকে এসেছেন ২৩ এপ্রিল। বাংলাদেশে আসার পর ওনারা যে পরিমাণ সময় অতিক্রান্ত করেছেন তাতে তিনি দেশে আসার পরও আক্রান্ত হতে পারেন। এটা আর কয়েকটা দিন পর জানা যাবে। ওঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না।’


আরোও অন্যান্য খবর
Paris