মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

রাবি শিক্ষার্থীদের টিকা নিতে ২৪ মে’র মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ

Paris
Update : মঙ্গলবার, ১১ মে, ২০২১

এফএনএস : করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর জমা দেয়ার নির্দেশনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশসনা। আগামী ২৪ মে-এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নম্বরটি দিতে হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচিতে তাদের নাম অন্তর্ভূক্তির লক্ষ্যে আগামী ২৪ মে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিঙ্কে গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর জমা দিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান বলেন, এর আগে ৪০ বছরের নিচে বয়স থাকা শিক্ষকদের প্রায় ২৩৬ জন এবং ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর স্বাস্থ্য অধিদপ্তর ও ইউজিসিতে পাঠানো হয়েছে। এবার শিক্ষার্থীদের টিকা দেয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris