সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

এবারই প্রথম অভিনয়ে ন্যানসি

Paris
Update : সোমবার, ১০ মে, ২০২১

এফএনএস : ক্যারিয়ারের প্রায় দুই দশক পার করে এবারই প্রথম অভিনয় করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি! নায়ক হিসেবে তার বিপরীতে অভিনয় করেছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এরমধ্যে শুটিংও শেষ হযেছে। প্রয়াত আলাউদ্দিন আলীর কথা ও সুরে মিতালি মুখার্জির গাওয়া ‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ বিখ্যাত গানটির সূত্র ধরেই গল্পনির্ভর গানচিত্রটি তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ।

এদিকে ন্যানসির অভিনয়ে নির্মাতা ভিকি জাহেদ মুগ্ধ! তিনি বলেন, ‘অনেকদিন আমি আর মিউজিক ভিডিও করছি না। এই কাজটা করার মূল কারণ কণ্ঠশিল্পী ন্যানসি। কারণ, ওঁর আর হাবিবের গান শুনেই মূলত আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয় আর প্রেমের জীবন কেটেছে। ফলে ওঁদের প্রতি সেই আবেগটা এখনও আছে। পরে কাজ করতে এসে জানলাম, উনি এর আগে সে অর্থে লিপসিং ছাড়া কিছুই করেননি! একটু টেনশনে পড়লাম। কারণ, যার অভিজ্ঞতা নেই তাকে দিয়ে অভিনয় করানো খুবই কঠিন।

বিপরীতে বর্ষণ খুবই ভালো জাতের অভিনেতা। ক্যামেরা অন হওয়ার পর আমার এসব দুশ্চিন্তা কেটে গেল। তার হাসি আর এক্সপ্রেশনে উড়ে গেলাম! আমি তো মনে করি, অভিনয়ে আরও আগেই তাকে কাজে লাগানো দরকার ছিলো।’ ভিডিও করার আগে, ইমন চৌধুরীর নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। চলতি সপ্তাহেই এটি ইউটিউবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।


আরোও অন্যান্য খবর
Paris