মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

নগরীতে আরো ১৮০০ গরীব-অসহায় পেলেন মেয়র লিটনের ঈদ উপহার

Paris
Update : সোমবার, ১০ মে, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল ২০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণের অংশ হিসেবে আরো ১৮০০ ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার বিকেল ৫টায় টিকাপাড়া ঈদগাহ মাঠে নগরীর ২১, ২৩, ২৪, ২৫, ২৬ পশ্চিম ও ২৭ নং ওয়ার্ডের ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামানের সুযোগ্যপুত্র রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনার কারণে দিনমজুর, খেটে খাওয়া গরীর ও নিম্ন আয়ের মানুষের উপার্জন কমে গেছে। গরীব ও অসহায় এসব মানুষের পাশে আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাকর্মীদের সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমার বাবা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মাতা জাহানারা জামানের নামে ফাউন্ডেশনের উদ্যোগে ২০ হাজার ব্যক্তিকে খাদ্য সহায়তা হিসেবে ঈদ উপহার প্রদান করছি।

করোনকালীন ও ঈদের আগে এই খাদ্য মানুষের অনেক উপহার হবে, অন্তত ৭/৮ দিন তারা এটি দিয়ে পরিবার নিয়ে ভলোমতো চলতে পারবেন। এরআগে টিকাপাড়া ঈদগাহ মাঠজুড়ে মাঠজুড়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ১৮০০ টি চেয়ার। বিকাল তিনটার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে মাঠে প্রবেশ করে চেয়ারে বসেন উপকারভোগীরা। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় একটি করে ঈদ উপহারের বিশেষ প্যাকেজের প্যাকেট।

প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই। বিকেলে ৫টায় অনুষ্ঠানস্থলে আসেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সংক্ষেপে বক্তৃতা করেন। এরপর কয়েকজনের হাতে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধ হয়ে মাঠ ত্যাগ করেন।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া আজাদ হোসেন হিমেল, কার্যনির্বাহী সদস্য আলেমুল হাসান সজল, আশীষ তরু দে সরকার অর্পণ,

বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris