মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ধানের হাটে ট্রাক ঢুকে নিহত ২

Paris
Update : রবিবার, ৯ মে, ২০২১

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক সড়কে বসা ধানের হাটে ঢুকে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার ইসরাইল হক (৪৫) এবং একই এলাকার মো. রনি (২০)। ইসরাইল হাটে ধান নিয়ে গিয়েছিলেন। আর রনি ভ্যান চালক। ভ্যানে কৃষকের ধান নিয়ে গিয়েছিলেন।

দুজনই ঘটনাস্থলে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে করে বৈদ্যুতিক খাম্বা এবং মাটি কাটা স্কেভেটর বহন করছিল। গোদাগাড়ীর জৈটাবটতলা এলাকা থেকেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে আসছিল। এভাবে প্রায় ১০ কিলোমিটার আসার পর ট্রাকটি ধানের হাটে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে দুইজন নিহত এবং ১৪ জন আহত হন।

ট্রাকটি ব্রেক ফেল করেছিল। গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বলেন, আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালকও আটক আছেন। তার বিরুদ্ধে মামলা হবে বলে জানান ওসি।


আরোও অন্যান্য খবর
Paris