সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মালাইকা কন্যাসন্তান চান কেন?

Paris
Update : রবিবার, ৯ মে, ২০২১

এফএনএস : ভারতীয় মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। বর্তমানে ‘সুপার ড্যান্সার: চ্যাপটার ফোর’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও তাকে দেখা যাচ্ছে। এর একটি পর্বে তিনি জানিয়েছেন, অনেকদিন থেকেই কন্যাসন্তান চান তিনি। অনুষ্ঠানে ফ্লোরিনা গাগোইয়ের পারফরম্যান্সে মুগ্ধ হন মালাইকা। ছয় বছর বয়সী এই প্রতিযোগীকে কোলে নিয়ে তিনি বলেন, ‘তোমাকে কি আমার বাড়িতে নিয়ে যাব? বাড়িতে আমার ছেলে আছে।

কিন্তু অনেকদিন থেকেই বলছি, যদি আমার একটা মেয়ে থাকত। আমার অনেক সুন্দর জুতো ও পোশাক রয়েছে, কিন্তু সেগুলো পরার কেউ নেই।’ ৪৭ বছর বয়সী মালাইকার একমাত্র ছেলে আরহান খান। সম্প্রতি ‘মুন্নি বদনাম’খ্যাত এই অভিনেত্রী জানান, শুধুমাত্র ছেলের জন্যই রান্না শুরু করেছেন তিনি। মালাইকা বলেন, ‘যখনই সময় পাই রান্না করি। আমার ছেলে এটি খুব পছন্দ করে। সত্যি বলতে রান্না শুরুই করেছি তার জন্য।’ ১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা।

দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এরপর থেকে তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন ছিল। ২০১৭ সালে ১১ মে তাদের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার এবং ইটালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে আরবাজ খানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris