২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পানের খিলিতে ইয়াবা বিক্রি!

প্রকাশিত: ৮ মে ২০২১, ৮:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
পানের খিলিতে ইয়াবা বিক্রি!
বিজ্ঞাপন

এফএনএস : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার পান বিক্রেতা মো. সাজু মিয়া (৪১)। পান বিক্রির সঙ্গে সম্প্রতি শুরু করেছেন খুচরা ইয়াবা বিক্রি। ব্যতিক্রমী কৌশলে পানের খিলিতেই গ্রাহককে সরবরাহ করেন ইয়াবা। বিষয়টি জানাজানি হলেও থেমে থাকেননি তিনি। ইতোমধ্যে আসামি হিসেবে নিজের নাম যোগ হয়েছে থানার তিন মাদক মামলায়। সর্বশেষ গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাজু আবারও ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ব্যতিক্রমী কৌশলে ইয়াবা বেচতে থাকা এক পানের দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি এলাকায় ইয়াবার খুচরা বিক্রেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা আছে। ওসি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গতকাল শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন