২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুত্রবধূর ওপর অভিমান করে শাশুড়ির আত্মহত্যা!

প্রকাশিত: ৬ মে ২০২১, ২:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
পুত্রবধূর ওপর অভিমান করে শাশুড়ির আত্মহত্যা!
বিজ্ঞাপন

এফএনএস : বগুড়ার শেরপুরে ছেলের বউয়ের ওপর অভিমান করে রোকেয়া বেগম (৪৮) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকালের দিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রোকেয়া বেগম উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের ফিরোজ আলীর স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ধান কাটা শ্রমিকদের খাবার রান্না করা নিয়ে ছেলের বউয়ের সঙ্গে রোকেয়া বেগমের বাগবিতণ্ডা হয়। এ সময় ছেলে উপস্থিত থাকলেও কোনো প্রতিবাদ করেননি। এতে অভিমান করে গত মঙ্গলবার সকালের দিকে নিজ বসতবাড়ির একটি শয়নকক্ষে গিয়ে বিষপান করেন। ঘটনাটি তার পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। শেরপুর থানার এসআই রামজীবন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন