রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

সৌদিতে এবার ৩০ রোজা, ঈদ ১৩ মে

Paris
Update : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

এফএনএস : সৌদি আরবে এবার ৩০ রোজা হবে। সেক্ষেত্রে আগামী ১৩ মে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং রয়েল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া এ কথা জানিয়েছেন। শেখ আব্দুল্লাহর বরাত দিয়ে খবর প্রকাশ করে আল শোরোক। তারা বলছে, জ্যোতির্বিদ্যার গণনার মাধ্যমে এই তারিখ বের করা হয়েছে।

এর ফলে আগামী ১৩ মে ঈদুল ফিতর পালিত হবে। এই প্রথম সৌদি আরব জ্যোতির্বিদ্যার প্রযুক্তি ব্যবহার ইসলামিক ক্যালেন্ডারে তারিখ ঘোষণা করলো। আরবি মাস চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। কিন্তু সৌদি আরব সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। এর আগে চলতি বছরের রমজান মাস শুরুর অনেক আগেই নতুন মাসের প্রথম দিন ঘোষণা করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

তবে রমজানের শেষে নতুন চাঁদ দেখলে মানুষজনকে জানানোর আহ্বান জানিয়েছেন আল মানেয়া। উল্লেখ্য, সৌদি আরবে গত ১৩ এপ্রিল রমজান শুরু হয়। নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে আরবি মাস শুরু হয়। সেক্ষেত্রে একটি মাস ২৯ দিন না ৩০ দিন হবে তা নির্ধারিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris