রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহী থেকে দুরপাল্লার বাস চালানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা মাহাতাব!

Paris
Update : বুধবার, ৫ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : বিধিনিষেধ ভেঙ্গে যেকোন মূল্যে রাজশাহী থেকে দুরপাল্লার বাস চালানোর ঘোষণা দিয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, আগামি ৬ মে থেকে যেকোনো মূল্যে বাস চলবে। কোনো বাধা মানা হবে না। যেখানে বাধা দেওয়া হবে সেখানেই ব্যারিকেড গড়ে তোলা হবে।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এ ঘোষণা দেন মাহতাব হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন, আন্তঃজেলা বাস যদি চলে তাহলে দুরপাল্লার বাস চললে সমস্যাটা কোথায়? বরং দুরপাল্লার বাসেই ক্ষতির আশঙ্কা কম। ট্রেন চললে বাস চলতে পারবে না কেন? ঢাকা থেকে একজন যাত্রী রাজশাহীতে আসতে চাইলে তাকে কতটা জেলা পার হতে হয় সে হিসেব কি আছে তাদের কাছে?

মাহাতাব হোসেন চৌধুরী বলেন, আমাদের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের পেটে ভাত নেই। তারা করোনায় মরতে চাই; কিন্তু না খেয়ে মরতে চায় না। এইজন্য আমরা সরকারি নির্দেশনায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে বস রুটে বাস চালাবো। কোনা বাধা মানা হবে না। শ্রমিকরা যদি রাস্তায় নেমে পড়ে তবে আমাদের কিছু করার থাকবে না বলে মন্তব্য করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris