রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

দুর্নীতি বিরোধী শিক্ষকদের বাধার মুখে রাবির সিন্ডিকেট সভা স্থগিত

Paris
Update : বুধবার, ৫ মে, ২০২১

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দূর্নীতি বিরোধী শিক্ষক ও চাকুরি প্রত্যাশী ছাত্রলীগের মধ্যে ধ্বস্তা ধ্বস্তির ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বনির্ধারিত সিন্ডিকেট সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দূর্নীতি বিরোধী শিক্ষকদের বাধার মুখে সভাটি স্থগিত হয়। স্থগিতের বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম। অধ্যাপক আব্দুস সালাম বলেন, অনিবার্যকারণ বশত আপাতত সিন্ডিকেট সভাটি স্থগিত আছে। এখন পর্যন্ত সিন্ডিকেটের কোনো কাগজপত্র আমি সহি করি নাই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চাকুরিপ্রত্যাশী ছাত্রলীগ ও স্থানীয়রা সকাল ৮ টা থেকে ভিসি বাসভবনের সামনে এসে অবস্থান নেন । পরে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর দুর্নীতি বিরোধী শিক্ষক গ্রুপ। শিক্ষকরা উপাচার্য বাসভবনে সাক্ষাতের জন্য ঢুকতে চাইলে চাকুরী প্রত্যাশীদের বাধার সম্মুখীন হন। পরে সেখানে দুই পক্ষের মধ্যে ধাক্কা ধাক্কি হয়। দুর্নীতি বিরোধী শিক্ষকের একজন বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুন্নবী সামাদী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর সাথে দেখা করার জন্য বাসভবনের প্রবেশ করতে গিয়ে চাকুরিপ্রত্যাশীদের বাধার সম্মুখীন হই।

তাদের মধ্যে একজন শিক্ষকদের গুলি করার হুমকি দেয়। সেখানে ধ্বস্তাধ্বস্তি হয়। সূত্রে জানা গেছে, হুমকিদাতার নাম আকাশ, সে ক্যাম্পাস সংলগ্ন বুধপাড়ার বাসিন্দা। দুর্নীতি বিরোধী শিক্ষকদের আহবায়ক অধ্যাপক ড. সুলতান উল ইসলাম টিপু অভিযোগ করেন, সকালে শিক্ষকরা বাসভবনে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগ পরিচয় দেওয়া একজন বহিরাগত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গুলি করার হুমকি দেয় এবং বাকিরা ঢুকতে বাধা দেয়। তিনি দাবি করেন এটি উপাচার্যর প্ররোচনায় হয়েছে।

যদি এখানে শিক্ষকরা কোনো দূর্ঘটনার শিকার হয় তাহলে সেই দায় উপাচার্যর নিতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক বলে চান তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান শিক্ষকদের অসযোগিতা করে চাকুরীপ্রত্যাশীদের সহযোগিতা করেছেন বলে অভিযোগ তার। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান অসহযোগিতার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছি।


আরোও অন্যান্য খবর
Paris